রিফান্ড পলিসি

সর্বশেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি, ২০২৬

Prosthuti (প্রস্তুতি) তে আমাদের পরিষেবা গ্রহণ করার জন্য তোমাকে ধন্যবাদ। আমরা চাই তুমি আমাদের প্ল্যাটফর্ম থেকে সেরা অভিজ্ঞতা পাও। তবে, যদি কখনো তুমি সন্তুষ্ট না হও, সেজন্য আমাদের একটি স্বচ্ছ রিফান্ড পলিসি রয়েছে।

১. রিফান্ড ক্লেইম করার যোগ্যতা

তুমি যদি সাবস্ক্রিপশন কেনার পর প্ল্যাটফর্মটি তোমার জন্য উপযুক্ত মনে না করো, তবে তুমি ক্রয়ের ৩ (তিন) দিনের মধ্যে রিফান্ডের জন্য আবেদন করতে পারবে। বিশেষ দ্রষ্টব্য: তুমি যদি এই ৩ দিনের মধ্যে ২৫%-এর বেশি কন্টেন্ট বা মডেল টেস্ট ব্যবহার করে থাকো, সেক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য হবে না।

২. রিফান্ড আবেদন প্রক্রিয়া

রিফান্ডের জন্য আবেদন করতে তোমাকে আমাদের সাপোর্ট ইমেইলে যোগাযোগ করতে হবে।

  • ইমেইল: [email protected]
  • ইমেইলের সাবজেক্টে "Refund Request - [তোমার নম্বর]" লেখো।
  • তোমার রেজিস্ট্রেশন করা মোবাইল নম্বর এবং কি কারণে রিফান্ড চাচ্ছো, তা বিস্তারিত লেখো।

৩. পেমেন্ট ফেরত প্রক্রিয়া

তোমার রিফান্ড আবেদন গৃহীত হলে, আমরা যে পেমেন্ট মেথড (যেমন: বিকাশ, নগদ, ডেবিট/ক্রেডিট কার্ড) ব্যবহার করে তুমি পেমেন্ট করেছিলে, সেই একই মাধ্যমে টাকা ফেরত পাঠাবো। এতে সাধারণত ৭-১০ কার্যদিবস সময় লাগতে পারে।

*বিঃদ্রঃ পেমেন্ট গেটওয়ে বা ট্রানজেকশন চার্জ (যদি থাকে) রিফান্ডের অংক থেকে কেটে নেওয়া হতে পারে।

৪. নন-রিফান্ডেবল শর্তাবলি

নিচের ক্ষেত্রগুলোতে কোনো রিফান্ড প্রযোজ্য হবে না:

  • অ্যাকাউন্ট সাসপেন্ড হলে (আমাদের Terms & Conditions ভঙ্গের কারণে)।
  • ক্রয়ের ৩ (তিন) দিন অতিক্রম হয়ে গেলে।
  • ডিসকাউন্ট বা প্রমোশনাল অফারের আওতায় কেনা সাবস্ক্রিপশনের ক্ষেত্রে।

রিফান্ড পলিসি সম্পর্কিত যেকোনো প্রশ্নের জন্য আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যান। প্রস্তুতি কর্তৃপক্ষ যেকোনো সময় এই পলিসি পরিবর্তন বা পরিমার্জন করার অধিকার সংরক্ষণ করে।